আইবিএস থেকে মুক্তির উপায় । ibs treatment bangla

 
আইবিএস থেকে মুক্তির উপায়

আইবিএস কি 

IBS এর পূর্ণ রূপ হলো -  Irritable Bowel Syndrome.

IBS মানুষের দেহ ও মনের এক বিশৃঙ্খল অবস্থা। এর প্রাথমিক বৈশিষ্ট্য হলো তলপেটে হালকা ব্যথা সহ ঘনঘন টয়লেটে যাওয়ার ইচ্ছা। 


আইবিএস কেন হয়

        কোন একটি নির্দিষ্ট কারনে সবার এই রোগ হয় না। এর পেছনে রয়েছে অনেক কারণ।যেমন ....

       ১! আমাদের মস্তিষ্ক ও অন্ত্রের মধ্যে সংযোগ সাধনকারী স্নায়ু ও হরমোনের ক্রিয়ায় বিশৃঙ্খলা 

       ২! অতিরিক্ত মানসিক চাপ

       ৩! বিভিন্ন খাবারে এলার্জি

       ৪! অতিরিক্ত ঠান্ডা বা গরম খাবার খাওয়া

       ৫! সঠিক সময়ে খাবার গ্রহণ না করা

       ৬! পরিমিত ঘুম না হ‌ওয়া

       ৭! পর্যাপ্ত পানি পান না করা

       ৮! অতিরিক্ত ঔষধ সেবন করা

       ৯! পেটের যেকোনো অপারেশন

       ১০! বড় ধরনের মানসিক আঘাত পাওয়া 

        ১১! পরিপাকতন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার পরিবর্তন। ইত্যাদি 

 

আরও পড়ুন

যৌন সমস্যার স্থায়ী সমাধান 


আইবিএস এর লক্ষণ 

   IBS নামের রোগে সাধারণত যেসব লক্ষণ দেখা যায় : 

   ১! পেটে ব্যথা, টয়লেট সারার পর ব্যথা কমে

   ২! প্রতিবার মলত্যাগের সময় মিউকাস যায়

   ৩! ঘনঘন মলদ্বার দিয়ে গ্যাস বের হয়

   ৪! প্রচুর ঢেকুর আসে

   ৫! খাবার হজম হয় না

   ৬! মল খুব শক্ত আবার কখনো পানির মতো তরল

   ৭! ক্ষুধা হয় না আবার কখনো অতিরিক্ত ক্ষুধা

   ৮! ওজন কমে যায়

   ৯! মেজাজ খিটখিটে হয়ে যায়

   ১০! শারীরিক ও মানসিক দুর্বলতা দেখা দেয় 

 



আইবিএস কি ভালো হয়

জি, আইবিএস স্থায়ীভাবে ভালো হয় । 

একজন যোগ্য বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর মানসিক, সার্বদৈহিক ও আঙ্গিক লক্ষণ এর সমন্বয়ে গঠিত লক্ষণ সমষ্টির ভিত্তিতে রোগীর জন্য একটি মাত্র সদৃশ ওষুধ নির্বাচন করেন। যথাযথ ভাবে নির্বাচিত একটি মাত্র সদৃশ ওষুধ সূক্ষ্ম মাত্রায় প্রয়োগে রোগীর দেহ ও মনের অস্বাভাবিক লক্ষনগুলো দূর হয় । রোগী স্থায়ীভাবে সুস্থতা লাভ করে।


আরও পড়ুন 

হাম হলে করনীয় 


আইবিএস থেকে মুক্তির উপায় 

রোগের কারণ বন্ধ না হলে রোগী কখনো সুস্থ হবে না । শারীরিক মানসিক সুস্থতার জন্য রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া দরকার। এখন যে লোক রাতে  4 টায় ঘুমায়। রাত বারোটার সময় মোবাইল নিয়ে বিছানায় যায়। মোবাইল দেখতে দেখতে রাত 4 টা ।

        আবার আরেক লোক এমন চাকরি করে যে তার সারাদিন টেনশন করতে হয়। একটু পরপর‌ই টয়লেটের বেগ হয়। এই লোকের যদি IBS হয়, কোন চিকিৎসায় সে সুস্থ হবে ? হাজার টাকা, লাখ টাকা সে নষ্ট করতে পারে। নানারকম প্যাথলজিক্যাল টেস্ট করে টাকা উড়াইতে পারে। আপনি নিশ্চিত থাকেন সে সুস্থ হবে না, যতক্ষণ পর্যন্ত অসুস্থতার কারন দূর না হবে।

        আপনি হয়তো বলবেন, IBS তো পেটের সমস্যা, পৌষ্টিক নালীর সমস্যা, তার সাথে ঘুমের কি সম্পর্ক, টেনশনের কি সম্পর্ক ! আসলে মানুষের শরীর তো একটাই। এই শরীরের মধ্যে যত অঙ্গ আছে আর তন্ত্র আছে, এদের মধ্যে অবশ্যই আন্তঃসম্পর্ক বিদ্যমান।  একজন যদি অসুস্থ হয়, অপরজন সুস্থ থাকতে পারে না। কাজেই একজন যদি প্রভাবিত হয়, তার কারণে অন্যজনও প্রভাবিত হবে । একজনের কারণে, এক অঙ্গের কারণে পুরা শরীর অসুস্থ হতে বাধ্য ।


আরও পড়ুন

এলার্জি দূর করার উপায় 


         যে বাচ্চাটা স্কুলে গিয়ে প্রতিদিন রাস্তার পাশের অস্বাস্থ্যকর ফুচকা ও এটা সেটা খায়। হোটেলের তেলে ভাজা খাবার খায়। প্রতিদিন খায় । তার পেটের সমস্যার চিকিৎসা কোনদিনই সফল হবে না।  কখনোই সে সুস্থ হবে না, যতদিন পর্যন্ত তার এই অভ্যাসের পরিবর্তন না হবে। 

       এইজন্য সুস্থ হতে হলে অবশ্যই লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে। অস্বাস্থ্যকর খাবার খাওয়া বন্ধ করতে হবে।  সঠিক সময়ে খাওয়া, ঘুম, ইবাদত নিশ্চিত করতে হবে।


আইবিএস এর ঔষধ

হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির ভান্ডারে এই রোগে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য মূল্যবান অনেক ঔষধ মজুদ রয়েছে। যেমন- 

      Nux vomica, Lycopodium, Colocynth, Arsenicum Album, Argentum Nitricum, Sulphur , Bryonia Alba, Carbo veg, Natrum Mure,  Ignatia, Aloe, Antim crud, China,Veratrum Album ইত্যাদি 

        একজন সুদক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর সার্বিক অবস্থা পর্যবেক্ষন করেন এবং একজন পূর্নাঙ্গ মানুষ রোগীর চিকিৎসা করেন । সকল রোগীতে এই রোগের সব লক্ষন সমানভাবে দেখা দেয় না। প্রত্যেক রোগীর ক্ষেত্রেই রোগের প্রকৃত কারণ শনাক্ত করে লক্ষনসমূহ যথাযথভাবে বিবেচনা করেন।তিনি হোমিওপ্যাথির সুনির্দিষ্ট নীতি অনুসরন করে সকল কষ্ট দূর করার জন্য রোগীকে একটিমাত্র ঔষধ সূক্ষমাত্রায় প্রয়োগ করেন । সুনির্বাচিত একটি মাত্র ঔষধ রোগীদেহে সামগ্রীকভাবে কাজ করে এবং তার সমস্ত কষ্টগুলো অপসারন করে । এর ফলে রোগীর দেহতন্ত্রে শৃঙ্খলা ফিরে আসে । রোগীর ভাললাগা-বোধ আবার জাগ্রত হয় । সে তার পূর্বস্বাস্থ্য ফিরে পায়।



সুচিকিৎসার জন্য যোগাযোগ করুন


ডা মো নাছির উদ্দিন খান।

BSc(Hon's), MSc(Zoology), DHMS(Dhaka)

Govt Reg. 24253

ক্লাসিক্যাল হোমিও হল , বেগম মসজিদ মার্কেট ,নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর 

01816885341


Healthy Life Helpline


Post a Comment

0 Comments